ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ইজিবাইক চালক নিহত


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১২-৪-২০২৩ দুপুর ১২:২৪

গোপালগঞ্জের কাশিয়ানীতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মিরাজ শেখ (৫৫)নামে এক ব্যাটারি চালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন। বুধবার (১২ এপ্রিল) সকাল পৌঁনে ৮ টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভার লেভেল ক্রসিং-এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ শেখ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের চরপদ্মবিলা গ্রামের মৃত ধলা মিয়া শেখের ছেলে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ ফিরোজ আলম জানিয়েছেন, গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সাথে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কা লাগে। মিরাজ শেখ ইজি বাইক নিয়ে ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে পদ্মবিলা বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে রেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মিরাজ শেখ ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ