শিবচরে প্রতিটি দোকানে জমে উঠেছে ঈদের কেনাকাটার ভিড়
মাদারীপুর শিবচরে প্রতিটি দোকানে জমে উঠেছে ঈদের কেনাকাটার ভিড়। রোজার অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। এখন ঈদের কেনাকাটায় সকাল থেকে রাত পর্যন্ত মার্কেটে ভিড় করেন ক্রেতারা। তবে অন্যান্য বছরের তুলনায় দাম এবার বেশি বলে অভিযোগ ক্রেতাদের।
বুধবার (১২ এপ্রিল) সকালে ইলিয়াস আহম্মেদ চৌধুরী পৌর সুপার মার্কেটের বিভিন্ন দোকান ও শোরুমে ক্রেতাদের অনেক ভিড় দেখা যায়। এসব প্রতিষ্ঠান থেকে ক্রেতারা দর-কষাকষি করে ঈদের কেনাকাটা করছেন ক্রেতারা।হিমেল গার্মেন্টস মালিক রোকনুজ্জামান বলেন। এবার ক্রেতাদের সঙ্গে বেশি কথা বলতে হচ্ছে দাম বেশি হওয়ার কারনে।তবে প্রথম রোজা থেকে ১০ রোজা পযন্ত বেচাকেনা কম ছিলো।এখন বেড়েছে। তবে গত কয়েকদিন ধরে পুরোপুরি জমে উঠেছে ঈদের বাজার। ঈদের সময় ঘনিয়ে আসলে বেচাকেনার চাপ আরও কয়েকগুণ বেড়ে যাবে বলে জানান বিক্রেতারা।
তবে এবছরের সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায় মেয়েদের ও ছোট শিশুদের জামাকাপড়ের দোকানে। তবে এবার পণ্যের দাম বেশি হওয়ায় ক্রেতারা বুঝেশুনে সময় নিয়ে কেনাকাটা করছেন।
কাদিরপুরের জিয়াসমিন আক্তার ঈদের কেনাকাটা করতে এসে বলেন। পরিবারের সবার জন্য ঈদের কেনাকাটা করবেন। তবে গত বছরের থেকে এবার প্রায় সকল কিছুরই দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের।
দেলোয়ার হোসেন মোল্লা তার দুই ছেলে এক মেয়ে নিয়ে এসেছেন ঈদের কেনাকাটা করতে। তিনি বলেন, মার্কেটে মানুষের অনেক ভিড়। সব জিনিসের দাম দ্বিগুণ। সকালে এসেছি দুই মেয়ে, শ্বশুর, শাশুড়ি ও নিজের জন্য জামা-কাপড় কিনতে।পোশাকের দাম অনেক বেশি। এই পর্যন্ত ঘুরে শুধু মেয় ও ছেলের কেনাকাটা সেরেছি। বিকেলের মধ্যে সবার কেনাকাটা শেষ করে বাড়ি ফিরব।
ক্রেতাদের আরেকজন মস্তাকিম মিরবহর বলেন, আমার নিজের ও দুই ছেলের জন্য কেনাকাটা করতে ৮ হাজার টাকা নিয়ে এসেছিলাম। জামা-কাপড়, জুতার এতটাই দাম, বাচ্চাদের কেনাকাটা করতে গিয়ে সব টাকা শেষ। আর নিজের জন্য কিছুই কিনি নাই।
শহরের নাম করা কয়েকটি কাপড়ের দোকানের মধ্যে বনশ্রী ক্লথ ষ্টোর,শিবচর বস্ত্রালয় ও সুমন শাড়ী বিতান, এ সমস্ত দোকান থেকে নিয়মিত শাড়ী কাপুর, গজ কাপড়,থ্রি পিছ কেনেন ক্রেতারা।
শিক্ষক শিল্পী আক্তার। তিনি বলেন, দুই মাস আগে যে গজ কাপড় ১৫০ টাকায় কিনেছি, সেগুলোর দাম এখন ৩০০ টাকা দাম চাচ্ছে। গত মাসে পাকিস্তানের যেসব থ্রি পিছ ৪ হাজার টাকায় কিনেছিলাম, সেগুলো এখন ৬ হাজার টাকার কম বিক্রি করতে চাচ্ছে না বিক্রেতা।
এমএসএম / এমএসএম
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
Link Copied