মহাদেবপুরে আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ, ফিরেছে জনমনে স্বস্তি
১৬ মার্চ বৃহস্পতিবার। ঘড়ির কাঁটা তখন বিকেল ৩টা ৪০মিনিট ছুঁইছুঁই। নওগাঁর নজিপুর পৌর এলাকার একটি বেসরকারি ব্যাংক থেকে মোটা অংকের টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ি আব্দুল জব্বার (৫৫)। পথিমধ্যে মহাদেবপুর-মাতাজীহাট সড়কের বেলট মোড়ে দুটি মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাত চার যুবক পথ রোধ করে চোখে-মুখে মরিচের গুড়ো ছিটিয়ে ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার ব্যাগে এবং পকেটে থাকা মোট ১৪ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। পরদিন ভুক্তভোগী উপজেলার রাইগাঁ ইউনিয়নের বেলট গ্রামের মৃত মুনসুর আলী সরদারের ছেলে আবদুল জব্বার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর গত ১৮ মার্চ রাত থেকে জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এ মামলায় দু’জনকে আটক করে পুলিশ। আটকরা হলেন- জয়পুরহাট জেলার কাশিয়াবাড়ি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম(৩৮) ও তেঘরবিশা গ্রামের মৃত মাহাতাব উদ্দীনের ছেলে লিমন হোসেন মিন্টু (৩৩)। এসময় তাদের হেফাজতে থাকা নগদ দুই লাখ ৩০ হাজার টাকা, লুণ্ঠিত টাকায় ক্রয়কৃত একটি স্বর্ণের চেইন, এক জোড়া কানের দুল, একটি ফ্রিজ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাবাদে আসামীরা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গত ২০ মার্চ সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক। গত ২৯ মার্চ দিবাগত রাতে অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা সদরের দমদমা মহল্লার জয়নাল আবেদীনের ছেলে রবিউল ইসলাম রেজা (৩৫) ও সদর উপজেলার শান্তিনগর মহল্লার আশরাফ আলীর ছেলে আবু রায়হান রাসেলকে (৩১) এ মামলায় আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতায়ের ১৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে নিশ্চিত করেছে পুলিশ। সবশেষ গত পাঁচ এপ্রিল এ ঘটনার মুল পরিকল্পনাকারী দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার জামগ্রাম গ্রামের আনিসুর রহমান ছেলে মঞ্জুরুল ইসলামকে (৩৮) নিজ বাড়ি থেকে আটক করে থানা পুলিশ।
এদিকে, থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজন সাজাপ্রাপ্ত আসামীসহ মোট ২০ জনকে আটক করেছে। গত নয় এপ্রিল রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজন ও আট এপ্রিল শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে পুলিশ আটক করে। আটককৃতদের মধ্যে চারজন সাজাপ্রাপ্ত আসামী রয়েছে। অন্যদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। বিষয়টি করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন। তিনি জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
রাণীনগরে সরকারের বহুমুখী উন্নয়ন ও মানবিক সহায়তা কর্মসূচির মহাসমাবেশ অনুষ্ঠিত
রামগড় রোড ট্রাক ও মিনি ট্রাক চালক কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে অনুদান প্রদান
নাচোলে আষাঢ়ের শেষেও অনাবৃষ্টি, বীজতলা ফেটে চৌচির
কাশিমপুরে ক্রয়কৃত জমি বেদখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পটিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
নাগরপুরে চলমান জিও ব্যাগ ডাম্পিং কাজের অগ্রগতি দেখতে আকস্মিক পরিদর্শনে এমপি লাভলু
ঈশ্বরদীতে দেশী-বিদেশী বিনিয়োগ বাড়ালে এলাকার উন্নয়ন সম্ভব: প্রতিমন্তী ফারজানা শারমিন পুতুল
তীব্র তাপদাহে কুড়িগ্রামে বাড়ছে রোগব্যাধি, বেশি ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা
২ মাদক ব্যবসায়ী আটক
পাথরঘাটায় শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের স্কুলব্যাগ বিতরণ
মুকসুদপুরে প্রায় ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি
কুড়িগ্রামে বন্যার পানি নামতেই ভেসে উঠছে ফসলের ক্ষতচিহ্ন, ব্যাপক ক্ষতি