হরিরামপুরে আগুনে পুড়ে গেছে একই পরিবারের তিনটি ঘর
মানিকগঞ্জের হরিরামপুর চালা ইউনিয়নের বৈকন্ঠপুর (দিয়াপাড় গ্রামের পাশে) গ্রামে আগুনে পুড়ে গেছে একটি পরিবারের ৩ টি ঘড়। এছারাও রান্নাঘড়,ঘড়ে থাকা ফ্রিজ,টেলিভিশন,আসবাবপত্রসহ প্রায় সব কিছুই পুড়ে গেছে বলে জানা যায়।
বুধবার, দুপুর সোয়া বারোটার দিকে রান্নাঘড় থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন। উপজেলার চালা ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের ছনু মিয়ার তিন ছেলে জুয়েল,উজ্জল,চঞ্চল তিনটি ঘড়ের মধ্যে দুইটি পুরোপুরি পুড়ে গেছে, আর একটি ঘড়ের ফ্রিজ,টেলিভিশন,আসবারপত্রসহ বেশিরভাগই আগুনে পুড়ে ঘড়ের টিন ঝলসে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবার জানান, থাকার ঘড়,টিন,আসবাবপত্র,ফ্রিজ,টেলিভি শনসহ আনুমানিক প্রায় দশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে তাদের।
খবর পেয়ে হরিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২ টি ইউনিট প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। হরিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রধান লিডার মোঃ শফিকুল ইসলামসহ ১৯ জন এই আগুন নিয়ন্ত্রনে কাজ করেন।
আগুনে পুড়ে যাওয়া ঘড়গুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার রহমান। তিনি জানান ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
এমএসএম / এমএসএম
মান্দায় আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ একজন আটক
পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আশুগঞ্জে শিশু মাহিদা ধর্ষণ ও হত্যা: অভিযুক্ত জাহিদুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার
ঈশ্বরদীতে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের চেষ্টার অভিযোগ
আত্রাইয়ে ঐতিহ্যবাহী আহসানগঞ্জকে আধুনিক মডেল স্টেশন করা ও ট্রেনের স্টপেজের দাবিতে আলোচনা সভা
নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার
সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত
মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা
অযোগ্যকে জাতির গাঢ়ে বসিয়ে তামাশা করেছে বর্তমান সরকার- বড়লেখায় শিবির সভাপতি
Link Copied