ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

লৌহজংয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন


তাজুল ইসলাম রাকিব, লৌহজং photo তাজুল ইসলাম রাকিব, লৌহজং
প্রকাশিত: ১২-৪-২০২৩ দুপুর ২:৩০
বিলের পানি অপসারণে জলাবদ্ধতা নিষ্কাশন করতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার তেউটিয়া ইউনিয়নের পদ্মার পাড় সংলগ্ন বড় নওপাড় থেকে বেজগাও ইউনিয়নের হাট ভোগদিয়া লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত ২ কিলোমিটার খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
 
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র উদ্যোগে ঠিকাদারী প্রতিষ্ঠান জান্নাত এন্টারপ্রাইজ ২১ লাখ টাকা বরাদ্দে ২০ হাজার ঘন মিটার, ১২ মিটার প্রশস্ত ৬ ফিট গভীরতা এ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। এছাড়া খিদিরপাড়া ইউনিয়নে ৪০ লাখ টাকা বরাদ্দে ৪ কিলোমিটার খাল খনন কাজ সম্পন হয়েছে। 
 
বুধবার (১২ এপ্রিল ) সকাল ১১টার উপজেলা প্রশাসন আয়োজিত খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইলিয়াস শিকদার, মুন্সীগঞ্জ জেলা সহকারী প্রকৌশলী অজয় কুমার রায়,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম,বিআরডিবির চেয়ারম্যান মো. মনির হোসেন মাষ্টার, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, বেজগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা,কনকসার ইউপি চেয়ারম্যান বিদুৎ আলম মোড়ল, স্থানীয় ব্যক্তিরা।
সরেজমিন গিয়ে দেখা যায়, এক সময়ের প্রায় ৫০ ফিট প্রস্থের খাল বর্তমানে মাত্র পাঁচ থেকে সাত ফিটে পরিণত হয়েছে। এবং সম্পুর্ণ খালটি দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে।
স্থানীয় কৃষকরা বলেন, খালটি দখল ও ভরাট হওয়ার কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে তাই বিলের কয়েক হাজার বিঘা জমি পানিতে ডুবে যায়। এখন খাল খনন করে দিচ্ছে। ঠিকঠাক পানি বের হলে আমাদের ফসলের আর ক্ষতি হবে না।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়