একাধিক মামলার আসামী কথিত শ্রমিক নেতা জানে আলম আটক
একাধিক মামলার আসামী, শ্রমিকদের ওপর নির্যাতনকারী কথিত শ্রমিক নেতা জানে আলমকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। গত মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে বাকলিয়া থানার একটি ডাকতির প্রস্তুতি মামলা তাকে আটক করে ডিবি (উত্তর ও দক্ষিণ) বিভাগের টিম-৩৪। সে জেলার চন্দনাইশ থানার পশ্চিম কেশুয়া গ্রামের,সুরুজ আলীর বাড়ির মৃত গুরা মিয়ার পুত্র। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিক এই তথ্য নিশ্চিত করে বলেন, মহানগর গোয়েন্দা উত্তর-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ানের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. সোনাহর আলীর তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক আরিফুর রহমানের নেতৃত্বে, সঙ্গীয় অফিসার ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে সিএমপি বাকলিয়া থানার ডাকাতি প্রস্তুতির মামলায় (নং-১০, তারিখ-০৭/০৪/২০২৩ ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড সংক্রান্তে সন্দিগ্ধ আসামী) মোঃ জানে আলমকে (৪১), নগরীর নতুন ব্রীজ এলাকা থেকে আটক করা হয়েছে। পুলিশ জানায় জানে আলম ইতোপূর্বেও গ্রেফতার হয়ে হাজতবাস করেছিল। তার বিরুদ্ধে সিএমপির বাকলিয়া থানার মামলা নং-২৬, তারিখ-১৯/০৯/২০২২, মামলা নং- ১৮, তাং- ১৮/০৫/২০২২, চন্দনাইশ থানার মামলা নং- ০৫, তাং-০৬/০১/২০১৯ আদালতে বিচারাধীন আছে। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যাদি যাচাই বাছাই এবং ঘটনার সাথে জড়িতদের বিষয়ে জোর তদন্ত অব্যহত আছে।##
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু