রওশন আরা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
পবিত্র রমজান উপলক্ষে রওশন আরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর মো.জাবেদের উদ্যোগে এলাকার ৮’শ মানুষের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের সহযোগিতায় নাজিরপুলস্থ একটি কমিউনিটি সেন্টারে এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস কাজেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান মোহসেনের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের কার্যকরী সদস্য দোস্ত মোহাম্মদ, উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির রোকন, শেখ আহম্মদ জাহেদ, হাজী মো. ইব্রাহিম, নগর স্বেচ্ছাসেবকলীগ সহসভাপতি আবদুর রশিদ লোকমান, শামসুল হক, মো. ইদ্রিস প্রমুখ বক্তব্য রাখেন।##
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন