মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের আংশিক কমিটি ঘোষণা
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড মানিকগঞ্জ জেলা শাখার পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (১১ এপ্রিল) মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স ও সাধারণ সম্পাদক আল মামুন এ কমিটি অনুমোদন দেন।
মামুন চৌধুরীকে সভাপতি এবং শাহ্জাদী জিনিয়া (কল্পনা) কে সাধারণ সম্পাদক করা হয়েছে।কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো. শাহীনুর ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোহেল রানা এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাবেদ হোসেন রিপন।
কমিটির সভাপতি মামুন চৌধুরী জানান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র মোতাবেক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের এটি প্রথম কমিটি। ইতিপূর্বে জেলায় সন্তান কমান্ডের একটি আহ্বায়ক কমিটি ছিলো, যেখানে আমি দীর্ঘ সময় সদস্য সচিবের দায়িত্ব পালন করেছি। মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রে সন্তান কমান্ড গঠনের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো- সকল শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধার প্রয়াণের পর এই সন্তান কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের দেখভাল করবে।
আমাকে জেলার সভাপতি নির্বাচিত করায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধেয় কমান্ডার ইঞ্জি. তবারক হোসেন লুডু ও ডেপুটি কমান্ডার শ্রদ্ধেয় মমিন উদ্দিন খান এবং কেন্দ্রীয় সন্তান কমান্ডের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ জুলমাত আলী মিয়া মুজাফফর এর সন্তান মামুন চৌধুরীর বাড়ি হরিরামপুর উপজেলায় এবং মানিকগঞ্জ সদরের প্রথম উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের মেয়ে শাহজাদী জিনিয়া (কল্পনা).
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied