দুমকিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই
পটুয়াখালীর দুমকি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরবয়ড়া গ্রামের সরকার বাড়িতে এ ঘটনা ঘটেছে। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে ২টি সেমি পাকা, ২টি টিনশেড ঘর ও একটির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নগদ টাকা, স্বর্নালঙ্কার, আসবাবপত্র ও মালামাল সহ অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর দাবী। ক্ষতিগ্রস্ত পরিবারের একজন সাহাবুদ্দিন সরকার বলেন, রাত সাড়ে ১১টার দিকে আমি বাড়িতে ঢোকার সময় হঠাৎ দেখি আমার চাচাতো ভাই মোসলেম সরকারের পাকের ঘরে আগুন, সাথে সাথে ডাক- চিৎকারে লোকজন জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করি এবং পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেই। অপর এক ক্ষতিগ্রস্ত মোস্তাফিজ বলেন, নাশকতা অথবা পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটিয়েছে কুচক্রী মহল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম ও কৃষক লীগের আহ্বায়ক আজাহার আলী মৃধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবিষয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ২ঘন্টার বেশি সময় লেগেছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে বলা যাবে।
এমএসএম / এমএসএম
চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মালচিং পদ্ধতিতে শসা চাষে সফলতার গল্প
ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত
এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: মীর হেলাল
শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি
ধামইরহাটে মাদক বিরোধী ঝটিকা অভিযানে ধান ক্ষেতে উদ্ধার হলো সাড়ে ৬ হাজার লিটার চোলাইমদ
ধামইরহাটে পুষ্টি সপ্তাহ উদ্বোধন
আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
পত্নীতলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা
সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন
সাভারে ইনসাব'র উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন মাসুদ রানা পলিন
গজারিয়া পুকুরপাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন: পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়
Link Copied