ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় নৌবাহিনী কর্তৃক আশ্রয়ন প্রকল্পের ৬০টি ব্যারাক হাউস হস্তান্তর


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১২-৪-২০২৩ দুপুর ৩:৪৬

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় গৃহহীন ও ছিন্নমূল ভূমিহীনদের মাঝে নব নির্মিত ৬০টি পাকা ব্যারাক স্থানীয় প্রশাসনের নিকট আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেছেন বাংলাদেশ নৌবাহিনী।

এ উপলক্ষ্যে সকালে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামের কাদেরিয়া খাল সংলগ্ন ব্যারাক হাউজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চট্টগ্রাম অঞ্চলের নৌবাহিনী কর্মকর্তা লেফ. কমান্ডার মোঃ তৌহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার খসরু। আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ও স্থানীয় ইউপি সদস্য মিরাজ উদ্দিন।

উল্লেখ্য প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক নির্দেশনায় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নে নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এই ব্যারাক হাউজ গুলো নির্মাণ করা হয়। প্রতিটি ব্যারাকে ৫টি করে মোট ৩০০টি পরিবারের জন্য ৩০০টি ইউনিট আকারে এ ব্যারাক গুলো নির্মাণ করা হয়েছে। প্রতিটি ব্যারাকে পৃথক রান্নাঘর ও বাথরুমের সুবিধা রয়েছে। এছাড়া পৃথক করে প্রতি ইউনিটের সাথে রয়েছে  পাকা টয়লেট, গোসলখানা ও টিওবয়েলের ব্যবস্থা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের প্রতিনিধি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার খসরু আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী নির্মিত আবাসন ব্যারাক গুলো বুঝে নেন। 

এমএসএম / এমএসএম

রৌমারী মহিলা কলেজে কর্মচারী নিয়োগ পরিক্ষায় অংশ গ্রহনে নানা অস্বচ্ছতার

জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’

পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘উইরাইজ রুর‍্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

সরকারি মুকসুদপুর কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ২০.০৪ শতাংশ

নেত্রকোণায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বারহাট্টার প্রকৃতিতে বৃষ্টির দেখা: জনমনে স্বস্তি, ফসল ফিরে পেল প্রাণ

চাঁদপুর পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে

পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩