মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৌরসভা কর্মীর মৃত্যু
মাদারীপুরে পানির লাইনের লিকেজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম সরদার (৩৫) নামের এক পৌরসভা কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ এপ্রিল) দুপুরে পৌরসভার শকুনী লেকের দক্ষিন পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত শামীম সরদার ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার সিদ্দিক সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাস্টার রোলে মাদারীপুর পৌরসভা পানির লাইন মেরামতের কাজে করতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বুধবার দুপুরে পৌরসভার শকুনী লেকের দক্ষিন পাড়ে পানির লাইনের লিকেজ মেরামত করছিলেন শামীম সরদার। এসময় বৈদ্যুতিক সেচ পাম্পের সাহায্যে পানি অপসারনের করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, 'পানির লাইনের লিকেজ মেরামত করতে গিয়ে এক পৌরসভা কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তার লাশ সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
এমএসএম / এমএসএম
তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ
ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১
গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি
রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ
দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে: এমপি টিপু
মাদকমুক্ত এরশাদনগর গড়ার প্রত্যয়ে টঙ্গীতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
কুড়িগ্রাম ভোগডাঙ্গায় জুনিয়র নকআউট ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
Link Copied