ফসলি জমির মাটি বিক্রি: সেনবাগে দুই ইউপি সদস্যকে জরিমানা
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে দুই ইউপি সদস্যকে আড়াই লাখ টাকা জরিমিানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. সানাউল্লা ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. জহির হোসেন স্বপন।
বুধবার (১২ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলির নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির সত্যতা পেয়ে মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. সানাউল্লাকে এক লক্ষ টাকা এবং ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জহির হোসেন স্বপনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানা আদায় করায় তাদের অন্য কোনো শাস্তি আরোপ করা হয়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন