ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মধুখালীর নির্বাচন কর্মকর্তার সাংবাদিকদের সাথে বিদায়ী সাক্ষাৎ


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২৮-৭-২০২১ বিকাল ৫:৬

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বদলিজনিত কারণে স্থানীয় সাংবাদিকদের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ার তার নিজ অফিস রুমে বিদায়ী সংবর্ধনার আয়োজন করেন এবং বিদায়ী অফিসারের হাতে ক্রেস্ট তুলে দেন।

বুধবার (২৮ জুলাই) দুপুর দেড়টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দীর্ঘ ৪ বছরের কর্মস্থলের কর্মের সমাপ্তি টেনে বদলিজনিত কারণে স্থানীয় সাংবাদিকদের সাথে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেন।  বিদায়ী সাক্ষাতে  আবেগাপ্লুত হয়ে  উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম  বক্তব্য রাখেন।

আরো বক্তব্য রাখেন- মধুখালী প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান হেলাল, পূবালী ব্যাংকের মধুখালী শাখা ব্যবস্থাপক  সৈয়দ হাসানুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মুহাম্মাদ মিজানুর রহমান সরদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মীর নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- মধুখালী প্রেসক্লাবের মো. মতিয়ার রহমান মিঞা, মেহেদী হোসেন পলাশ, মো. মফিজুর রহমান মুবিন, মো. আনোয়ারুল ইসলাম জামিল, সামিয়া আফরিন স্বপ্না, মো. সজিব মোল্যা ও সুজল খান।

মো. আজিজুল ইসলাম মধুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে ২০১৭ সালের ২৭ মার্চ যোগদান করেন। তিনি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগ দেবেন।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত