শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে : আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন উন্নয়নের জোয়ারে ভাসা বদলে যাওয়া বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বেই এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ শেখ হাসিনাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নত একটি সর্বাধুনিক ডিজিটাল রাষ্ট্রে পরিণত করার ভিশন বাস্তবায়ন করে চলেছেন নিরলসভাবে। বুধবার দুপুরে ডেমরার সুলতানা কামাল সেতু সংলগ্নে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মাহে রমজান উপলক্ষ্যে জনসাধারনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেমরা থানা আওয়ামী লীগের আয়োজনে সংগঠনটির সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রপাত সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি। এ সময় সম্মানিত অথিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ—সভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এস কে বাদল।
বাহাউদ্দিন নাছিম তার বক্তব্যে আরও বলেন,কিভাবে মানুষকে ভালবাসতে হয়,মানুষের পাশে দাড়াতে হয় তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়েছেন। আর পধ ধরেই চলছেন দেশরত্ন শেখ হাসিনা। তাই শেখ হাসিনার নির্দেশেই দলীয়ভাবে ফাইভ স্টার হোটেলে বসে ইফতার করার পরিবর্তে জনসাধারনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে মানুষের পাশে দাড়াচ্ছে আওয়ামী লীগ।
বাহাউদ্দিন আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই অর্থনৈতিক মুক্তি লাভ করে বাংলাদেশের মানুষ আজ স্বচ্ছল অবস্থায় চলছেন। অথচ বিএনপি জামায়াতের কুচক্রি মহল বাংলাদেশের অর্থনৈতিক মুক্তিকে ধ্বংসের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নকে ব্যর্থ করে দিতে এখনো নানা পরিকল্পনাসহ ভিবিন্ন ষড়যন্ত্র করে চলেছে। কিন্তু শেখ হাসিনার রাজনীতি হলো দেশের মানুষের মুক্তির জন্য। তাই বাংলাদেশের মানুষকে জিম্মি করে কোন আন্দোলন বা অপরাজনীতি কোনদিনও বাস্তবায়ন হবেনা। শেখ হাসিনার রাজনীতি মানুষের ভোট ও ভাতের রাজনীতি। মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। আর বিএনপির রাজনীতি হচ্ছে বিদেশীদের কাছে বাংলাদেশের নামে মিথ্যা ও অপপ্রচার মাত্র। তাই বাংলাদেশের মানুষ বিএনপি—জামায়াতের দুর্নীতিবাজদের বর্জন করেছে। তারপরও আওয়ামী লীগ আগামি জাতীয় নির্বাচনে অংশগ্রহনের জন্য সকল দলকে আহবান জানায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন,ডিএসিসির৭০ নং ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান (আতিক) , এসসিসির ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর সালাহ্ উদ্দিন আহমেদ, সংরক্ষিত নারী কাউন্সিলর নিলুফার ইয়াসমিন লাকি ও মাহফুজা আক্তার হিমেল, ডিএসসিসির ৬৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারুক হোসেন ও ৬৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, ৭০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাবিবুর রহমান (হাবু) ৭০নং ওয়ার্ড যুবলীগ নেতা ওমর ফারুক ও ডেমরা—যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন