ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৮-৭-২০২১ বিকাল ৫:৩৯
জয়পুরহাটের আক্কেলপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার তিলকপুর ইউনিয়নের নূরনগর ভট্টপলাশী গ্রামের একটি কবরস্থান থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। ওই গৃহবধু  ভট্টপলাশী গ্রামের পিন্টুর স্ত্রী খাতিজা খানম (৪২)।
 
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নূরনগর ভট্টপলাশী গ্রামের পিন্টু দীর্ঘ ১৫ বছর প্রবাসে থাকার পর বেশ কয়েক মাস ‍আগে বাড়ি আসেন। সংসার জীবনে তাদের একটি মেয়ে রয়েছে। মেয়ের বিয়েও হয়েছে। বাড়িতে তারা স্বামী-স্ত্রী থাকেন। বুধবার (২৮ জুলাই) সকালে পিন্টুর বাড়িতে তার স্ত্রী খাতিজার ছোট ভাই ছানোয়ার হোসেন এবং ছোট বোন হেলেনা বেগমের দাওয়াত খেতে আসার কথা ছিল। খুব সকালে খাদিজা তা স্বামীকে কোনোকিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। এরপর সকাল ১০টার দিকে খাতিজার ভাই-বোন বাড়িতে আসেন দাওয়াত খেতে। তখন পিন্টু তার স্ত্রীকে খোঁজাখুঁজি করা শুরু করেন। একপর্যায়ে পিন্টুর বাড়ির পাশে মাঠের মধ্য একটি কবরস্থানের মধ্যে খাতিজার মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। 
 
বিভিন্ন মাধ্যমে আরো জানা গেছে, স্বামী পিন্টুর সাথে নিহত খাতিজার জমিজমা ও টাকা নিয়ে মনোমালিন্য চলছিল।
 
নিহত গৃহবধূর ছোট ভাই ছানোয়ার হোসেন বলেন, আজ সকালে আমার বোনের বাড়িতে দাওয়াত ছিল। আমি আর ছোট বোন সকালে বোনের বাড়িতে এসে দেখি দুলাভাই বোনকে খোঁজাখুঁজি করছে। পরে তার লাশ পাওয়া গেল। তবে আমার বোন খুব রাগী প্রকৃতির ছিলেন।
 
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর ওপর অভিমান করে গ্যাসের বড়ি খেয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ