ভ্রাম্যমান আদালতের অভিযান
মহাদেবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই
চারদিকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ। মেশানো হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর রং। নিম্ন মানের কাঁচামাল ব্যবহার করে তৈরি হচ্ছে সেমাই। আসন্ন ঈদকে সামনে রেখে একই ধরনের চিত্র ফুটে উঠেছে অনেক কারখানায়। এরই প্রেক্ষিতে নওগাঁর মহাদেবপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানেকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে।
গত বুধবার দুপুরে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প এর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান অভিযান চালিয়ে এ জরিমানার আদেশ দেন। অভিযানে উপজেলা সদরের বুলবুল সিনেমা হল এলাকার ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরীর ১৫ হাজার, নিউ ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরীর ১৫ হাজার টাকা, দক্ষিণ দুলাল পাড়ায় শহিদুল বেকারীর ২৫ হাজার টাকা এবং চৌমাশিয়া মোড়ের ইনছের মোল্লার ফ্যাক্টরীতে ৪০ হাজার টাকাসহ মোট ৯৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এই বিষয়টি সুনিশ্চিত করেছেন ইউএনও আবু হাসান। এছাড়া সাধারণ জনগণ দাবি, এই ধরণের অভিযান যেন চলতে থাকে
এমএসএম / এমএসএম
রাণীনগরে সরকারের বহুমুখী উন্নয়ন ও মানবিক সহায়তা কর্মসূচির মহাসমাবেশ অনুষ্ঠিত
রামগড় রোড ট্রাক ও মিনি ট্রাক চালক কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে অনুদান প্রদান
নাচোলে আষাঢ়ের শেষেও অনাবৃষ্টি, বীজতলা ফেটে চৌচির
কাশিমপুরে ক্রয়কৃত জমি বেদখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পটিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
নাগরপুরে চলমান জিও ব্যাগ ডাম্পিং কাজের অগ্রগতি দেখতে আকস্মিক পরিদর্শনে এমপি লাভলু
ঈশ্বরদীতে দেশী-বিদেশী বিনিয়োগ বাড়ালে এলাকার উন্নয়ন সম্ভব: প্রতিমন্তী ফারজানা শারমিন পুতুল
তীব্র তাপদাহে কুড়িগ্রামে বাড়ছে রোগব্যাধি, বেশি ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা
২ মাদক ব্যবসায়ী আটক
পাথরঘাটায় শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের স্কুলব্যাগ বিতরণ
মুকসুদপুরে প্রায় ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি
কুড়িগ্রামে বন্যার পানি নামতেই ভেসে উঠছে ফসলের ক্ষতচিহ্ন, ব্যাপক ক্ষতি