ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় চোর সিন্ডিকেটের ৭ নারী সদস্য গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৩-৪-২০২৩ বিকাল ৭:১৭
মানিকগঞ্জের সাটুরিয়ায় চোর সিন্ডিকেটের ৭ নারী সদস্যকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস।
 
 গ্রেফতারকৃতরা হলেন,ব্রাহ্মনবাড়ীয়া জেলার 
নাসিরনগর উপজেলার গন্না এলাকার মোসাঃ ফাতেমা বেগম (২২) ও একই উপজেলার দরমন্ডল এলাকার জাহানারা বেগম (৪৫) মোসাঃ রাহেলা বেগম (২৭) মমতাজ বেগম (২৫), সুজানা বেগম (৩০)  শাহানাজ বেগম (২৬) এবং মাফিয়া বেগম (২০)।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,বুধবার (১২ এপ্রিল) সকাল থেকেই উপজেলার তিল্লি ইউনিয়নের তিল্লি স্কুল মাঠে স্মার্ট কার্ড বিতরণের কাজ শুরু হয়। এ সময় সুকৌশলে চম্পা বেগম (৫৭) নামে এক মহিলার পিছনে দাড়ানো চোর চক্রের এক মহিলা সদস্য চম্পা বেগমের ৮ আনি ২ রতি ওজনের গলার স্বর্ণের চেইন কেটে ফেললে সাথে সাথে চম্পা বেগম ঐ চোর মহিলার হাত ধরে ফেলে। এসময় উপস্থিত লোকজনের সহায়তায় তাকে আটক করে স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। ইতিমধ্যে আরো কিছু মহিলা লাইন থেকে বের হয়ে দৌড়ে রাস্তার দিকে পলায়নের চেষ্টাকালে লাইনে উপস্থিত অন্যান্য মহিলাসহ ডিউটিরত পুলিশ ও চৌকিদার চোর চক্রের বাকী ছয় সদস্যদের আটক করে।
 
 সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ইতিপূর্বে পাশ্ববর্তী দড়গ্রাম ইউনিয়নে স্মার্টকার্ড বিতরণকালে সাত জন মহিলার গলার স্বর্ণের চেইন একই ভাবে চুরি হয়েছিল মর্মে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ হওয়ায় থানা পুলিশ এবং নির্বাচন অফিস কর্তৃক স্মার্ট কার্ড বিতরণের পূর্বে এলাকাবাসীকে সর্তক করা হয়েছিল। অনেকে সংবাদপত্র পড়ে এ বিষয়ে সর্তক ছিল। 
 
সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, গ্রেপ্তারকৃত এই চক্রের ৭ নারী সদস্যকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় চম্পা বেগম থানায় মামলা করেছেন। চোর চক্র চালনাকারী মূল হোতাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার