ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইরে চলন্ত সিএনজি থেকে হ্যান্ডব্যাগ ছিনতাই: গ্রেফতার ২


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৩-৪-২০২৩ বিকাল ৭:১৮
মানিকগঞ্জের সিংগাইরে চলন্ত সিএনজি থেকে এক মহিলা যাত্রীর হ্যান্ডব্যাগ ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় আরেক ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়।
 
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিংগাইরের আজিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
 
আটককৃতরা হলো, সিংগাইর উপজেলার গালাইডাঙ্গা গ্রামের উজ্জ্বল ইসলাম ও চরমগরা গ্রামের নাজমুল। পলাতক জাহিদের বাড়ি গালাইডাঙ্গা গ্রামে।
 
জানা যায়, আজ দুপুরে মানিকগঞ্জ টু হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের আজিমপুর এলাকায় নাজমুল, উজ্জ্বল ও জাহিদ নামে তিনজন ছিনতাইকারী একটি চলন্ত সিএনজি থেকে এক মহিলা যাত্রীর হ্যান্ডব্যাগ ছিনতাই করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে ওই মহিলা যাত্রী সিএনজি নিয়ে ছিনতাইকারীদের পিছু ধাওয়া করতে থাকে। আজিমপুর এলাকায় ট্রাফিক ডিউটিতে নিয়োজিত টিআই আব্দুল্লাহ আল জোবায়েদ বিষয়টি টের পেয়ে ওই তিন ছিনতাইকারীর পিছু ধাওয়া করলে এক পর্যায়ে তার মোটরসাইকেলের সাথে ছিনতাইকারীর মোটরসাইকেলের ধাক্কা লেগে তারা পড়ে যায়। এসময় ছিনতাইকারী উজ্জ্বল ও নাজমুলকে আটক করলেও ছিনতাইকারী জাহিদ দৌড়ে পালিয়ে যায়।
 
 সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর জানান,ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। ছিনতাই হওয়া মহিলার হ্যান্ডব্যাগ ও ছিনতাই কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, ছিনতাইকারী উজ্জ্বল মাথায় আঘাত পাওয়ায় তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার