ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ঈদের পর বেরোবিতে পালিত হবে বাংলা নববর্ষ


এম কে পুলক আহমেদ, বেরোবি photo এম কে পুলক আহমেদ, বেরোবি
প্রকাশিত: ১৩-৪-২০২৩ রাত ১০:৩
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের  (বেরোবি) ক্যাম্পাসে বাংলা নববর্ষ ১৪৩০ পালিত হবে পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর। বিষয়টি  নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী।
 
তিনি জানান, বর্তমানে ঈদের ছুটি। শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বাড়ি চলে গেছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস খুললে বাংলা নববর্ষ উদযাপন করবে। 
 
এ বিষয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুর রহমান বলেন, পহেলা বৈশাখের উৎসব বাঙ্গালি জাতির ঐতিহ্য। পহেলা বৈশাখের দিনেই উৎসবটি করতে পারলে ভালো হতো। এখন ক্যাম্পাস বন্ধ। এই সময় এত বড় উৎসব করলে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়াই শেষ হয়ে যেত। ঈদের পর উদযাপনের আয়োজন করলে পহেলা বৈশাখের আমেজ হয়তো থাকবে না, কিন্তু বৈশাখ মাস থাকবে। এ সময় মেলা ও অনুষ্ঠানের আয়োজন করলে শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে। আমার মতে পরে করলেও ভালো হবে

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা