ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নোয়াখালীতে কাভার্ড ভ্যান চাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ১৪-৪-২০২৩ দুপুর ১১:৫০
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় এক এসএসপি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।নিহত মো.সামির (১৬) জেলার কবিরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের বেলাল হোসেনের ছেলে। তিনি কবির হাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন।  
 
শুক্রবার ( ১৪ এপ্রিল) ভোর রাতের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।  এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার কবিরহাট টু বসুরহাট সড়কের করালিয়া এলাকার চেয়ারম্যান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মামুন বলেন, বসুরহাট পৌরসভা এলাকায় যানবাহন থেকে টোল আদায়ের বিটের মালিক শ্রমিক লীগ নেতা ফারুক। একাধিকস্থানে লাইনম্যান টোলের এসব টাকা সংগ্রহ করে।  বৃহস্পতিবার দিবাগত রাতে লাইনম্যান না থাকায় ফারুক তার ভাগিনা সামিরকে বিটের টাকা সংগ্রহ করতে পাঠায়। একপর্যায়ে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে একটি কাভার ভ্যান বসুরহাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের চৌধুরী প্লাজার সামনে টোলের টাকা না দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যায়।  এরপর সামির ও তার সাথে আরো কয়েকজন দুটি সিএনজি নিয়ে ওই কাভার্ড ভ্যানকে পিছন থেকে ধাওয়া করে।  তারপর বসুরহাট পৌরসভার করালিয়া এলাকার চেয়ারম্যান বাড়ির সামনে গিয়ে তারা কাভার্ড ভানকে সামনে থেকে গতিরোধ করেন। ওই সময় সামির সিএনজি থেকে নেমে কাভার্ড ভ্যানকে হাতের ইশারায় থামতে বললে কাভার্ড ভ্যানের চালক থাকে চাপা দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়।  এতে তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  
 
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে রাত ৪টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। লিখিত কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক