ইবিতে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্ত্বরে জাতীয় সংগীত, বাংলা নববর্ষের গান ও ঢাক ঢোল পিটিয়ে নববর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে ''যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ" প্রতিপাদ্যকে সামনে রেখে ভিসির নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা নিজেদের হাতে তৈরিকৃত রঙ-বেরঙের কুলা, চালুনি, বাশ বেতের তৈরী বড় পাখি, মুখশ ও মাছ ধরার পলোসহ বাঙালি সংস্কৃতির বিলুপ্তপ্রায় বিভিন্ন জিনিসপত্র তুলে ধরেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবন সংলগ্ন বটতলায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে মঙ্গল শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ অংশগ্রহণ করেন।
র্যালি পরবর্তী সভায় চারুকলা বিভাগের সভাপতি ও পহেলা বৈশাখ-১৪৩০ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. এ. এইচ.এম আক্তারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া।
এসময় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা, আই.আই.ই.আর-এর পরিচালক প্রফেসর ড. মামুনুর রহমান, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ রাজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু