ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন এস এম লোকমান হোসাইন


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৪-৪-২০২৩ বিকাল ৬:১৩
 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা এবং চলাচল নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ-২০২৩ এ তিন মাসে সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল করায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।
 
গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে হাইওয়ে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহম্মদ রহমত উল্লাহ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জকে সম্মাননা স্মারক এবং নগদ ১০ হাজার টাকা অর্থ পুরষ্কার প্রদান করেন।
 
উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাসিম খান (পিপিএম), সিনিয়র সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান সহ কুমিল্লা রিজিয়নের সকল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত