ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে সড়ক দুর্ঘটনা রোধে অটো শ্রমিকদের সাথে উপজেলা প্রশাসনের সভা


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৫-৪-২০২৩ দুপুর ১২:৯
পটুয়াখালীর দুমকি উপজেলাধীন অটোরিকশা চালকদের নিয়ে আসন্ন ঈদুল ফিতরের আইন শৃঙ্খলা, যানজট মুক্ত রাস্তা ও সড়ক দুর্ঘটনা রোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত)  মাহাবুবুর রহমান, পল্লীসেবা সংঘের পরিচালক হুসাইন আহমদ কবির, এসআই  শাহীন হোসেন, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমূখ। সভায় অটো শ্রমিকরা তাদের বিভিন্ন অসুবিধা ও প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেন। এসময় বক্তাগন অটোরিকশা চালকদের লাইসেন্স, অপরিণত বয়স্কদের অটোরিকশা চালানো নিষেধ, ডানপাশ দিয়ে যাত্রী উঠানামা করা নিষেধ। অটোরিকশা রিক্সায় মালিকের নাম ও মোবাইল নম্বর লেখার বিষয় আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ