সোমবারের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জবি শিক্ষক সমিতির
গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে আবারও দাবি তুলেছে জবি শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি পরীক্ষা আয়োজনে গঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা করে সোমবারের মধ্যে নিজস্ব ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন শিক্ষকরা।
শনিবার (১৫ এপ্রিল) উপাচার্যের নিকট লিখিত আবেদনে এসব কথা বলেন শিক্ষক সমিতি।
উপাচার্য বরাবর ঐ লিখিত বক্তব্যে বলা হয়, ইতোমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত ০৬ এপ্রিল কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করার পর ০৯ দিন অতিবাহিত হলেও এবং আপনাকে অনুরোধ করার পরেও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা আহবান করা হয়নি। ইউনিট ভর্তি কমিটিসমূহ ইতোমধ্যে সভা করে ভর্তি কার্যক্রম শুরু করেছে। তবে বেশ কিছু সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটির অনুমোদন প্রয়োজন। অদ্যাবধি কেন্দ্রীয় ভর্তি কমিটির কোন সভা অনুষ্ঠিত না হওয়ায় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ এবং ভর্তি পরীক্ষার কার্যক্রম এগিয়ে নেয়া সম্ভব হচ্ছে না। ফলে ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে অহেতুক বিলম্ব এবং প্রচন্ড সেশনজটের আশঙ্কা তৈরি হচ্ছে যা অপ্রত্যাশিত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম এবং অগ্রগতির পথে অন্তরায়।
লিখিত দাবিতে আরো বলা হয়, ঈদের ছুটির পূর্বে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত না হলে নানা জটিলতা সৃষ্টি হতে পারে। যা কোনভাবেই আমাদের কারোই কাম্য হতে পারে না।
এদিকে নিজস্ব ভর্তি প্রক্রিয়ায়র বিষয়ে শিক্ষক সমিতির সাথে একাত্মতা পোষণ করেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল। গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনে বিষয়ে তাদের অবস্থানে তারা এখনো অটুট আছে বলে জানান।
শনিবার দলটির দপ্তর সম্পাদক শাহ মো. আরিফুল আবেদ সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
এতে বলা হয়, গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনে বিষয়ে তাদের অবস্থানে তারা এখনো অটুট আছে। এ লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। এই সময় তারা অনতিবিলম্বে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ও ভর্তি কার্যক্রম শুরু করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানান।
###সোমবারের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জবি শিক্ষক সমিতির
জবি প্রতিনিধি,

এমএসএম / এমএসএম
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট
পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ
শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর