ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, প্রতিবেশি আটক


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৫-৪-২০২৩ বিকাল ৫:৬
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেংরই গ্রামে রাবেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগে প্রতিবেশী শুকুর আলীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ এপ্রিল) দুপুর দুইটার দিকে ওই এলাকা থেকে শুকুর আলীকে আটক করা হয়।
 
এর আগে বেলা ১১ টার দিকে নিহত বৃদ্ধার বাড়ির পাশের একটি ডোবা থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাবেয়া বেগম ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। তিনি ২ ছেলে ও ২ মেয়ের জননী ছিলেন। আটক শুকুর আলী (৩৫) প্রতিবেশী আলাল উদ্দিনের ছেলে।
 
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাবেয়া বেগম তার ছোট ছেলে আলামিন ও নাতিন তন্বীকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। সকালে নিহত রাবেয়ার বাড়ির পূর্ব পাশের বাড়িতে বসবাসরত মোঃ শুকুর আলী (৩৫)(মাদকাসক্ত) ধারালো বটি দিয়ে রাবেয়ার গলা কেটে হত্যা করে বাড়ির পাশের ডোবায় ফেলে দেয়। স্থানীয়দের কাছ থেকে হত্যার খবর পেয়ে নিহতের বড় ছেলে আলী রেজা বিষয়টি পুলিশ জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
 
মানিকগঞ্জ সদর থানার ওসি মোঃ আব্দুর রউফ সরকার জানান, সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত শুকুর আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার