অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বঃ বাবর
করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেছেন-"মানুষ মানুষের জন্য, আমাদের একে অপরকে পাশে দাঁড়াতে হবে, যার যার সামর্থ্য অনুযায়ী গরীব দুঃখী মেহনতি মানুষকে সাহায্য করতে হবে, এটা আমার নেতা এবি এম মহিউদ্দিন চৌধুরী আমাদের শিখিয়ে গেছেন, দান করার জন্য প্রয়োজনে বিত্তশালীদের মাঝে প্রতিযোগিতা হোক এতে গরীব দুঃখী মেহনতি মানুষ উপকৃত হবে" বৃহস্পতিবার (১৩ এপ্রিল) নগরীর আলকরণ ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে চট্টগ্রাম নগরীর স্টেশন রোডে ইফতার বিতরণ করা হয়। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মোহাম্মদ দেলোয়ারের সভাপতিত্বে আলকরণ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা ইফতেখার আলম রিপনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু। এসময় দেবাশীষ নাথ দেবু বলেন-"চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ মানবিক কাজে উদাহরণ সৃষ্টি করেছে, স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেকটা নেতাকর্মী যার যা আছে তা নিয়ে মেহনতী মানুষের পাশে দাঁড়িয়েছে, সাধারণ মানুষকে প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন -"চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনোয়ার জাহান মণি, রিয়াজউদ্দীন বাজার আড়তদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক শিবলী, খোরশেদুল আলম, সমর খাস্তগীর, ব্যবসায়ী রশিদ চৌধুরী, সেলিম উদ্দীন, তোতা মিয়া, ব্যবসায়ী মাসুম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল মুবিন বাবর, মো দিদার, কুতুবউদ্দিন রানা, কোতোয়ালি থানা ছাত্রলীগের যোগাযোগ সম্পাদক ইয়াছির আরফাত রিকু, মো রিদওয়ান, রিপম মিয়া, বিজয় দাস, হৃদয়, তানবীর, সম্রাট চৌধুরী, রুমেল খান, সৌরভ প্রমুখ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন