ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবন, ঈদ সামগ্রী বিতরণে র‍্যাব-৭


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৪-২০২৩ বিকাল ৫:৩৭
র‍্যাব-৭ চট্টগ্রামের বিভিন্ন অভিযানে জলদস্যুতা ছেড়ে আলোর পথের অভিযাত্রী হওয়ার প্রতিজ্ঞা নিয়ে আত্মসমর্পণকৃত চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া উপকূলীয় এলাকার সাম্প্রতিকের ৭৭ জলদস্যু সদস্যদের স্বাভাবিক জীবন যাপনে সহযোগিতার লক্ষ্যে সার্বিক সহযোগিতার পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর ২০২৩ উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা করেন র‍্যাব-৭ চট্টগ্রাম।
 
১৫ এপ্রিল (শনিবার) বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে র‍্যাব ফোর্সেস এর মহাপরিচালক এম খুরশীদ হোসেন,বিপিএম(বার), পিপিএম, এর পক্ষ থেকে বাঁশখালী,মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া উপকূলীয় এলাকার সাম্প্রতিক সময়ে জলদস্যুতা ছেড়ে আলোর পথের অভিযাত্রীদের মাঝে পবিত্র  ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
এসময় উপস্থিত ছিলেন র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ মাহবুব আলম, পিপিএম, পিএসসি, কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান,বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী,র‍্যাব-৭ চট্টগ্রামের মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আবছার,বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত)সুধাংশু শেখের হালদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য,জলদস্যুমুক্ত দেশ গড়ার লক্ষ্যে দস্যুদের বিরুদ্ধে র‍্যাবের বিভিন্ন অভিযানিক তৎপরতা  মধ্যেদিয়ে ও সাংবাদিক আকরাম খানের সার্বিক সহযোগিতায় বিগত ২০১৮ সালে বাঁশখালী আলাওল কলেজ মাঠে র‍্যাবের আয়োজিত আনুষ্ঠানিক মঞ্চে অনুষ্ঠানের প্রধান অতিথি সররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল(এমপি)'র হাতে ৪৩ জন জলদস্যু সদস্য আত্মসমর্পণ,পরবর্তী সময়ের ২০২০ সালে ৩৪ জন জলদস্যু সদস্য র‍্যাব-৭ চট্টগ্রামের  আত্মসমর্পণ সহ সর্বমোট ৭৭ জন জলদস্যু সদস্য দস্যুতা নামক কলংকিত জীবন ছেড়ে আলোর পথের অভিযাত্রীদের স্বাভাবিক জীবন-যাপনে বিভিন্ন সময়ে সার্বিক সহযোগিতা করে থাকেন র‍্যাব প্রশাসন,তারই ধারাবাহিকতায় র‍্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে র‍্যাব-৭ চট্টগ্রাম শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা ও এই অভিযাত্রীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির