ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সমালোচনা করার জন্য বিএনপির এখন কোন ইস্যু নেই : আ জ ম নাছির


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৫-৪-২০২৩ বিকাল ৬:১
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন , সরকারের সমালোচনা করার জন্য বিএনপির কাছে এখন কোন ইস্যু নেই । বৈশ্বিক মন্দার মধ্যেও বাংলাদেশের এমন সুন্দর স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান যে আমেরিকাসহ বিভিন্ন উন্নত দেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ । বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির স্বীকৃতি দিতে সাম্প্রতিক সময়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব পেশ করা হয়েছে। এই অর্জন আমাদের গৌরবের। এই উন্নয়নের ধারাকে অক্ষুণ্ণ রাখতে আওয়ামীলীগ সরকারের ধারাবাহিতা রক্ষা সময়ের দাবী হয়ে উঠেছে । 
শনিবার (১৫ এপ্রিল) বিকালে পাঁচলাইশ হাজী পাড়া আশেকানে আউলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণে তিনি একথা বলেন। 
বীর মুক্তিযোদ্ধা ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ ইসমাইল রুবেলের সভাপতিত্ব ও সহসভাপতি আবদুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে পাঁচলাইশ ওয়ার্ড সাবেক কাউন্সিলর কফিল উদ্দিন , চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মো সোলায়মান, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ স্মৃতি সংসদের উপদেষ্টা জাহেদুল আলম, পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জামাল আহমেদ ,সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, ছাত্রলীগ নেতা মো জোবায়ের, আলমগীর টিপু, মো শরীফ প্রমুখ বক্তব্য রাখেন । অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ স্মৃতি সংসদের সদস্য রিয়াদ, তাসিন, সাইয়ীদ, জিসান,রিয়াজুদ্দিন মন্টি,মারুফ, জোবায়ের, সবুর উদ্দীনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে ১৫০ জন এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার