জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ঈদ উপহার বিতরণ
"দৃষ্টি প্রতিবন্ধীদের সেবাই যাদের লক্ষ্য" জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) বিকাল চার ঘটিকায় মিরপুরের শাহ আলী, মসজিদুল আকবার কমপ্লেক্সের সামনে নিউসি ব্লকের ৩ নং রোডে, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা অসহায় হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় ২৫০ জন , অসহায় হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী মানুষের মাঝে দুই প্যাকেট সেমাই, চিনি, দুধসহ, পোলার চাল,তৈল, ডাল সহ বিভিন্ন আইটেমের ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ভাইস চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান এর সভাপতিত্বে ঈদ উপহার বিতরন করা হয়। এ সময় সংস্থার মহাসচিব আইউব আলী হাওলাদার বলেন আমাদের একমাত্র আয়ের উৎস সাভারের অন্ধ কল্যান মার্কেট বর্তমান জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটের জমিদারী ভাড়া যা দৃষ্টি প্রতিবন্ধীদের সেবায় ব্যবহার হয়। আমরা তিন বছরের জন্য নির্বাচিত হয়েছি, এ মহাসচিব দৃষ্টি প্রতিবন্ধীদের সেবায় এই তিন বছর কজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুষ্টি প্রতিবন্ধী সংস্থার ট্রেজারার হারুন অর রশিদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রিপন, নার্গিস সাফিয়া সহ মিরপুর এলাকায় বসবাসরত সকল দৃষ্টি প্রতিবন্ধী।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা