পঞ্চগড়ে মসজিদ এতিমখানার নামে শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে
পঞ্চগড়ে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সরকারি শতাধিক ফলের গাছ কাটার অভিযোগ উঠেছে।অভিযুক্ত ওই নেতার নাম অরুন চন্দ্র সরকার। তিনি কামাত কাজলদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং টুনিরহাট এলাকার মৃত বীরেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।
স্থানীয়রা জানান,অরুন চন্দ্র তার লোকজন দিয়ে কয়েকদিন ধরে তড়িঘড়ি করে গাছ কেটে নিয়ে যায়।তার কাছে জানতে চাইলে টেন্ডারের গাছ বলেন অরুন। কোন প্রয়োজন ছাড়াই কাঁঠাল গাছগুলো কাটায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
শনিবার সরেজমিনে দেখা ও জানা যায়,কামাত কাজলদিঘী ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন প্রায় ৩০ বছর আগের রোপনকৃত গাছ। সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের বোয়ালমারী আব্দুস সালামের বাড়ি থেকে ঘটবর এলাকা পর্যন্ত ৪১ টি ফলন্ত কাঁঠাল গাছ।ঘটবর কবরস্থান থেকে ঘটবর দাখিল মাদ্রাসা পর্যন্ত ১৮ টি, ঘটবর আলিউরের বাড়ি থেকে জালালের বাড়ি সড়কে ১৮ টি গাছ গত কয়েকদিন ধরে টেন্ডারের নামে কাটা হয়েছে। কেটে টুনিরহাট-কালিয়াগঞ্জ সড়কে অরুনের মিল চাতালে স্তুপ করে রাখা হয়েছে।
অভিযুক্ত আ.লীগের ওই নেতা অরুন চন্দ্র সরকার জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার, মসজিদ কমিটির লোকজন আমাকে কাটতে বলছে। এছাড়াও উপজেলা প্রশাসন থেকে নেয়া একটি টেন্ডারে গাছ কম থাকায় বোয়ালমারী ও ঘটবর এলাকা থেকে গাছ গুলো কাটা হয়েছে।
ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক আইবুল হক জানান,বোয়ালমারী মসজিদে ৩০ টি গাছ দেয়ার অনুমতি দিয়েছেন ফেডারেশন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এর থেকে বেশি কাটছে কিনা সেটা জানা নাই।তবে ওই মসজিদের সভাপতি সাইদুল হক জানান,পরিষদ ও ফেডারেশনে মসজিদের নির্মাণ কাজের জন্য আর্থিক সাহায্যে আবেদন করা হয়েছে,এর পেক্ষিতে মসজিদে ১০ হাজার টাকা দেন তারা।
ওই ইউনিয়নের রবিউল ইসলাম নামের এক ইউপি সদস্য জানান,এতো বেশি গাছ কাটছে আমার জানা নাই,ছয়টা গাছ কাটছে এটা জানি,তার মধ্যে ঘটবর মসজিদে সাড়ে তিন হাজার,এতিমখানায় চার হাজার টাকা দেন অরুন চন্দ্র।
কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান জানান,কিছু গাছ মসজিদে দিছে এটা শুনেছি।এর থেকে বেশি কিছু জানিনা।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদুল হক গাছ জব্দ করে মামলা করার আশ্বাস দেন তিনি।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied