ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নিউ মার্কেটে অগ্নিকাণ্ড-২ হাজার ব্যক্তিকে আনসার-ভিডিপির ইফতার বিতরণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৪-২০২৩ রাত ৯:৫০

রাজধানী ঢাকার নিউ মার্কেটে অগ্নিকাণ্ডে উদ্ধার তৎপরতায় অংশগ্রহণকারী ও ক্ষতিগ্রস্থ ২ হাজার ব্যক্তিকে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শনিবার বিকালে নিউ মার্কেট এলাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে পরিচালক (অপারেশন্স) সৈয়দ ইফতেহার আলী ও ঢাকা মহানগর আনসার ( দক্ষিণ ) এর জোন কমান্ডার উপপরিচালক মো: নাহিদ হাসান ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

এর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নি নির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা প্রদান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) এর ৩ (তিন) প্লাটুন এবং অঙ্গীভূত আনসারের ৬ (তিন) প্লাটুনসহ মোট ৯ প্লাটুন আনসার মোতায়েন করা হয়।

শনিবার ভোরে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্য মোতায়েন করা হয়। জীবনের ঝুঁকি নিয়ে এজিবি এবং অঙ্গীভূত আনসার সদস্যরা মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করতে এবং সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যবসায়ীদের সহায়তা করেন।

অগ্নি নির্বাপণ কার্যে ৫ জন আনসার সদস্য আহত হন। তাদের মধ্যে দুইজন এজিবি সদস্য ব্যাটালিয়ন আনসার শাকিল এবং ব্যাটালিয়ন আনসার আলমগীর গুরুতর আহত হয়ে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। অঙ্গীভূত আনসার সদস্য সবুজ মিয়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি আছেন। এছাড়া দুই জন অঙ্গীভূত আনসার সদস্য অসুস্থ হয়ে পড়লে তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

আগুন নিয়ন্ত্রণ আসা পর্যন্ত আনসার সদস্যরা নিরলস দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানেও আনসার সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ গ্রহণ ছাড়াও ২ হাজার জনকে ইফতার প্রদান করে।

এমএসএম / এমএসএম

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর