ঠাকুরগাঁওয়ে জামাইয়ের রহস্যনজক মৃত্যুর ঘটনায় বউ-শাশুড়ী গ্রেফতার
সদর উপজেলার খলিশাকুড়ি (কমলাপট্টি) গ্রামে সুমন ইসলাম (২৪) নামে এক যুবককে আত্মহত্যার প্ররোচনায় রহস্যজনক মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়। শনিবার তার চাচাতো ভাই মো: মেহেদী হাসান রোকন (২২) বাদী হয়ে সুমনের স্ত্রী, শ্বশুড়-শাশুড়িকে অভিযুক্ত করে ভুল্লি থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে স্ত্রী রুপা ও শ্বাশুড়ি রোকেয়া খাতুন (৪৮) কে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরন করা হয়।
মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার বড় বালিয়া (আদর্শ সরকারপাড়া) গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুমন ইসলামের পাশ্ববর্তী খলিশাকুড়ি (কমলাপট্টি) গ্রামের জামাল উদ্দীনের মেয়ে রুপা আক্তার (২২) এর সাথে এক বছর পূর্বে বিয়ে হয়। পরপরই অন্য ব্যক্তির সাথে রুপার প্রেম থাকায় সংসার করবে না বলে সুমনকে জানিয়ে দেয় সে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আপোস মিমাংসার মাধ্যমে রুপাকে সুমনদের বাসায় পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এ অবস্থায় গত বৃহস্পতিবার রুপা ও তার পরিবারের সদস্যরা সুমনকে তালাক দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে জানায় ৩ লাখ টাকা দিলে সুমনকে তালাক দিবে রুপা। শ্বশুড় বাড়িতে রাত্রি যাপন করে সুমন। পরদিন সন্ধায় রুপা আমার অপর চাচাতো ভাই রনি ইসলামকে মুঠোফোনে জানায় যে, সুমন গলায় ফাঁস লাগিয়েছে, তাকে পাশ্ববর্তী বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। সুমনের পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে দেখতে পায় সুমন মারা গেছেন। সুমনকে পরিকল্পিতভাবে মানুষিক ও শারীরিক নির্যাতন করে আত্মহত্যার প্ররোচনায় আত্মহত্যার কান্ড ঘটনানো হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied