ইবির তিন সহকারী প্রক্টরকে পুনঃনিয়োগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দায়িত্বরত তিন সহকারী প্রক্টরকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম আগামী এক বছরের জন্য তাদেরকে পুনঃনিয়োগ দিয়েছেন। রবিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান তথ্যটি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, সহকারী প্রক্টরপদে পুনঃনিয়োগপ্রাপ্তরা হলেন আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শাহাবুব আলম। গত ৭ ফেব্রুয়ারি তাদের মেয়াদ শেষ হয়। ফলে ৮ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় মেয়াদে তাদের পুনরায় নিয়োগ দেয়া হয়েছে। এই অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তাঁরা বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন।
পুনরায় নিয়োগপ্রাপ্ত সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এই পদে আমাকে পুনরায় নিয়োগ দেয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমি যেন যথাযথভাবে এ দায়িত্ব পালন করতে পারি সেজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied