ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

টেন পাওয়ার সিন্ডিকেট'র উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৪-২০২৩ রাত ১:৪২
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একঝাঁক তরুণ ব্যবসায়ী ও রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে গঠিত সামাজিক, মানবিক ও অরাজনৈতিক সংগঠন ''টেন পাওয়ার সিন্ডিকেট''এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
 
রবিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার বটতলী স্টেশনস্থ দাওয়াত কুলিং কর্ণার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ শওকত মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে গুরত্বপূর্ণ আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়া সাংবাদিক ফোরাম'র সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক। প্রধান বক্তা ছিলেন নিসচা লোহাগাড়া শাখার সভাপতি বিশিষ্ট ব্যাংকার মুজাহিদ হোসাইন সাগর। 
 
তরুণ ব্যবসায়ী মুহাম্মদ তায়েফুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া সাতকানিয়া ইভেন্ট মালিক সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী হামিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম।
 
এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক এরশাদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক সাকিব, অর্থ সম্পাদক বশির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাঈনুদ্দিন হাসান সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান