উত্তরার বিজিবি মার্কেটে আগুন
রাজধানীর উত্তরার বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মার্কেটের বেশ কয়েকটি দোকানের মালামাল। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উত্তরা ফায়ার স্টেশনসহ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
জানা যায়, উত্তরার হাউসবিল্ডিং এলাকার হোসেন টাওয়ারের পাশেই বিজিবি মার্কেটের অবস্থান। সকাল ১০টায় মার্কেটের দক্ষিণ-পশ্চিম পাশের অটোপার্টসের কয়েকটি দোকান ঘরের উপর থেকে ধোঁয়া বের হতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। মুহুর্তের মধ্যেই আগুন মার্কেটের পশ্চিম পাশের ৭-৮টি দোকানে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ১০:২৫ মিনিটে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে উত্তরা ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ছুটে গেছে। আগুন নেভাতে টঙ্গী ও আশপাশের ফায়ার স্টেশনগুলোর ইউনিটও কাজ করছে।
ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুণের সূত্রপাত। শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণে স্থানটিতে পুলিশ-ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে। এদিকে, আগুন লাগার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
এমএসএম / এমএসএম
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
Link Copied