ঈদকে সামনে রেখে সাভারে প্রস্তুত হচ্ছে লক্কড় ঝক্কড় বাস
ঈদকে সামনে রেখে সাভারে চলছে লক্কড় ঝক্কড় বাস মেরামতের কাজ। গাড়ির ফিটনেস যদিও নাই বডি মেরামত আর রং করে নতুন গাড়ি তৈরি করে নামানো হবে সরকপথে। তবে এবার এ সকল গাড়ি নিয়ে কেউ সড়কে চলতে পারবে না বলে নির্দেশ দিয়েছে জেলা পুলিশ।
রাজধানীতে বসবাস করা বেশির ভাগ অস্থায়ী মানুষের পরিবারের সদস্যরা থাকেন গ্রামের বাড়িতে। তাই ঈদে নাড়ির টানে বাড়ি গিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে খুশিতে আত্মহারা হয়ে পড়েন নগরীর অস্থায়ী বাসিন্দারা।
ঈদে অতিরিক্ত জনবলের চাপ নেয়ার ক্ষমতা নেই নিয়মিত পরিবহনগুলোর। তাই অতিরিক্ত পয়সার জন্য ফিটনেসবিহীন যানবাহনের ব্যবস্থা করেন পরিবহন মালিক ও কিছু অসাধু ব্যবসায়ী। ঈদের আগে এমন শারীরিক পরিশ্রম খাটুনির মজুরিও হবে বেশি। তাই অতিরিক্ত গরমে কষ্ট হলেও বেশি আয়ের জন্য তা মেনে নিচ্ছেন গ্যারেজের শ্রমিক ও কর্তৃপক্ষ ।
তাই সাভারের আমিন বাজার, বলিয়াপুর ও রাজফুলবাড়িয়ার গ্যারেজগুলতেই চলছে জোড়া তালি দিয়ে ফিটনেসবিহীন ভাঙ্গাচোরা গাড়ি মেরামতের কাজ। কোনটির ইঞ্জিনে সমস্যা, কোনটির ব্রেকে, কোনটির বডি মেরামত, কোনোটি নতুন রং দেখে যেন যাত্রীদের আকর্ষণ করে।বিজিক দাস জানান: ২৭ রোজার মধ্যে গাড়িতে রং শেষ করে ডেলিভারি দিতে হবে। গাড়িগুলোকে এমন করে রং করা হচ্ছে, দেখে বোঝার উপায় নেই, কোনটা নতুন আর কোনটা পুরাতন।
ওয়ার্কশপের মালিক আলামিন জানান: সবসময় আমার ওয়ার্কশপে গাড়ির কাজের চাপ বেশি থাকে। তবে ঈদ মৌসুম এলে এ চাপ আরো বেড়ে যায়। তাই এ সময় অতিরিক্ত কারিগর রাখা হয়। গাড়ির বডি মেরামত ও রং করে ২৭ রোজার মধ্যে মালিকের কাছে গাড়িগুলো ডেলিভারি দিতে হবে।
ঈদ আসার আগেই এসব ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা সড়কপথে বেড়ে যায়। কয়েক বছরের পুরনো গাড়িগুলো রং, করে রাস্তায় চলাচল করলেও তা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো মনিটরিং, দেখা যায় না বলে জানিয়েছেন মহাসড়কে চলাচলকারী সাধারণ যাত্রীরা।
ঈদে প্রতিবার বাসে করে বাড়ি ফেরেন খায়রুল ইসলাম মালেক। তিনি জানান, অনেক গাড়ি আছে উপর থেকে চিক চাক দেখা গেলেও ভেতরে আসলে তেমন কিছুই নেই।
এদিকে জেলা পুলিশ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ কোন গাড়ি রাস্তায় নামানোর চেষ্টা করলে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করেন, ফিটনেসবিহীন বাস মহাসড়কে নিরাপদ নয়।
এমএসএম / এমএসএম
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
Link Copied