ঠাকুরগাঁওয়ের গ্রাহক দম্পত্তিকে মারপিটের অভিযোগে মামলা
ঠাকুরগঁওয়ে স্বর্নের দোকানে গ্রাহক ও তার স্ত্রীকে মারপিট ও ¯øীলতাহানীর ঘটনায় মামলা দায়ের করা হয়। শনিবার পৌর শহরের স্বর্নকারটট্টির হ্যাপি জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী সদর উপজেলার ইসলাম নগর খানকা শরীফ এলাকার তারিফ হোসেনের স্ত্রী ইফরাত বারী ওরফে রুনা (৩৫) বাদী হয়ে হ্যাপি জুয়েলার্সের মালিক খোকন কুমার রায় (৫৫) সহ ৫ জনের নাম উল্লেখ করে ২/৩ জনকে অজ্ঞাত করে সদর থানায় এ মামলাটি দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে দোকানের মালিক খোকন ও তার ছেলে চিরন্তর কুমার রায় (৩০) কে গ্রেফতার করে। গতকাল রোববার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরন করা হয়।
মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার ইলামনগর খানকা শরীফের বাসিন্দা ও স্কুল শিক্ষক তারিখ হোসেন ২০১৮ সালের ১৫ জানুয়ারি হ্যাপি জুয়েলার্সে ১ ভরি ১০ আনা ৩ রতি ২২ কেরেট এর গিনি সোনা জমা দিয়ে ২ ভরি ১০ আনা সোনা দিয়ে ১টি সিতাহার তৈরী করে গ্রহন করে ব্যবহার করে আসছিলেন। স্বামীর টাকার বিশেষ প্রয়োজন ওই সিতাহারটি বিক্রির উদ্দেশ্যে গত শনিবার দুপুরে ওই দম্পত্তি হ্যাপি জুয়েলার্সে গিয়ে সিতাহারটি বিক্রির জন্য জানান। পরে দোকানদার ও গ্রাহক দম্পত্তির মধ্যে দর কসাকসির এক পর্যায়ে বনিবনা না হওয়ায় দম্পত্তি দোকান হতে বের হয়ে যেতে চায়। এ সময় দোকানের মালিক খোকন কুমার রায়, তার দোকানের কর্মচারী খুশিসহ বেশ কয়েকজন ওই দম্পত্তিকে আটক করে নারী গ্রাহকের শরীরে হাত দিয়ে শ্লিলতাহানী ঘটনায়। এ সময় ওই নারীর স্বামী প্রতিবাদ করলে দোকানের লোকজন আরও মারমুখি হয়ে ওই নারীর স্বামীকে বেধরক মারপিট করে গুরতর আহত করে। এ সময় ওই নারীর গলায় থাকা ৩ ভরি ওজনের স্বর্নের হার এবং ২ ভরি ওজনের হাতের বালা জোর পূর্বক ছিনিয়ে নেয় বলে মামলায় উল্লেখ করা হয়। আশপাশের লোকজন ওই দম্পত্তিকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ