শান্তিগঞ্জে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত
নামগঞ্জের শান্তিগঞ্জে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যমের আওতায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৭ এপ্রিল) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ৷
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দীন শরীফি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী।
প্রশিক্ষণে অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, পাগলা সরকারি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, এনজিও সংস্থা পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক নিতাই দাস প্রমুখ৷
প্রশিক্ষণে বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন ও সচেতনতা তৈরি করা প্রয়োজন। এতে কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব হবে। ফলে ধূমপানের কারণে সৃষ্ট ক্যানসার, শ্বাসকষ্ট, হার্টের সমস্যা সহ অসংখ্য রোগের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। সচেতন নাগরিকরা বিশেষ করে প্রতিষ্ঠান প্রধানরা নিজে ধূমপানমুক্ত হয়ে তাদের সহকর্মীদের ধূনপানমুক্ত হওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া। কারণ যে ব্যক্তি ধূমপান করেন না, তিনি মাদকও গ্রহণ করেন না। তাই ধূমপানের বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া উচিত।
এমএসএম / এমএসএম
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
Link Copied