ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দর্শনা সীমান্তে ৫টি স্বর্ণের বার সহ এক পাচারকারী আটক


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ১৭-৪-২০২৩ দুপুর ৪:৫৯

চুয়াডাঙ্গার দর্শনা সিমান্তে ৫ টি স্বর্ণের বার সহ এক পাচার কারীকে আটক করেছে বিজিবি। ১৭ এপ্রিল সোমবার সকাল ৯ ঘটিকার সময় দর্শনা রেলগেট সংলগ্ন মুজিবনগর সড়ক থেকে সিমান্তের রাস্তা থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে,  মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা, এএফডব্লিউসি, পিএসসি, জি+ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন একজন ব্যক্তি ভ্যান যোগে দর্শনা রেলষ্টেশন এলাকা হতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে দর্শনা-মুজিবনগর রোড হয়ে সীমান্তের দিকে গমন করবে। অতঃপর অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল দর্শনা রেলষ্টেশন এলাকায় এ্যাম্বুশ স্থাপন করে বসে থাকে। সকাল ৯ ঘটিকার সময় উক্ত ব্যক্তি দর্শনা রেলষ্টেশন অতিক্রম করে দর্শনা-মুজিবনগর রোড হয়ে সীমান্তের দিকে যেতে থাকার সময় এ্যাম্বুশ দল দর্শনা রেল স্টেশনের ৫০ গজ পূর্ব পাশে দর্শনা-মুজিবনগর রাস্তার উপর ৫৮৩.২০ গ্রাম স্বর্ণ (৫টি বার) এবং ১টি মোবাইল সহ মোঃ সেলিম (৩৩), পিতা-মোঃ রওশন আলী, গ্রাম-নিলুখী, ডাকঘর-নিলখী, থানা-হোমনা, জেলা-কুমিল্লা’কে আটক করতে সমর্থ হয়। জব্দকৃত স্বর্ণের বারগুলো ধৃত আসামীর পরিহিত প্যান্টের কোমরের ভিতরের দিকে বিশেষভাবে তৈরীকৃত পকেটের মধ্যে লুকায়িত ছিল। আটকৃত স্বর্ণের বাজার মূল্য ৪৮,৫০,০০০/-(আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। স্বর্ণের বার শুল্ক কর ফাকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার চুয়াডাংগা ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ