হাওরে বন্যার শঙ্কায় ধান কাটতে ব্যাপক প্রচারণা চালাচ্ছে প্রশাসন
হাওরে আগাম বন্যা হবার শঙ্কায় নেত্রকোনার খালিয়াজুরীর চাষিদের বোরো ধান কাটার পরামর্শ দিয়ে মাইকিং করছে স্থানীয় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।
আবহাওয়া বিভাগের বরাত দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে তিন দিন ধরে মাইকিংয়ে জানানো হচ্ছে, আগামী ২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে টানা ১১ দিন ভারি বৃষ্টি হবার সম্ভবনা রয়েছে। তাছাড়া, এসময়ে এ দেশেও কাল বৈশাখি ঝড় ও শীলা বৃষ্টিসহ ভারি বৃষ্টি হতে পারে। মাইকিংয়ে আরো জানানো হচ্ছে, ওই বৃষ্টির পানিতে খালিয়াজুরী উপজেলাসহ হওরাঞ্চলীয় হাওরসমূহে আগাম বন্যা হবার সম্ভবনা রয়েছে। তাই হাওর পাড়ের জমির ধান শতকরা
৮০ ভাগ পাকলেই যেন দ্রুত কেটে ফেলা হয়। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে এসব এসব তথ্য নিশ্চিত করেছেন, খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। তিনি জানান, খালিয়াজুরীর হাওরে ১৮ হাজার ৯১০ হেক্টর জমিতে এবার বোরো আবাদ হয়েছে। এ আবাদের শতকরা ৫৫ ভাগ জমির ধান ইতিমধ্যে কাটাও হয়েছে। ৩০ ভাগ জমির ধান জমিতেই রয়েছে পাকা অবস্থায়। আর ১৫ ভাগ জমির ধান রয়েছে কাচা। আগামী ২৩ এপ্রিলের মধ্যে কোন জটিলতা কিংবা অবহেলার কারণে জমির ধান কাটা না হলে আগাম বন্যায় এখানে ফসলের ব্যাপক ক্ষতি হয়ে যাবার আশঙ্কা আছে। অবশ্য, ধান কাটা নিশ্চিত করার মাধ্যমে ফসলের ক্ষতি কমিয়ে আনতে কৃষি বিভাগ অধিকতর তৎপর রয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার
মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ
নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন
শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি
Link Copied