ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

শালিখায় মাটির স্বাস্থ্য সুরক্ষায় ভার্মি কম্পোষ্ট উৎপাদন বিষয়ে প্রশিক্ষনের উদ্বোধন


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১৮-৪-২০২৩ দুপুর ১১:৪৪

 মাগুরার শালিখা উপজেলায় মাটির স্বাস্থ্য সুরক্ষায় কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে দুইদিনব্যাপী প্রদর্শনী স্থাপন ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। ১৭ এপ্রিল (সোমবার) বিকালে শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শালিখা উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) উম্মে তহমিনা মিতু, উপজেলা কৃষি অফিসার মো: আলমগীর হোসেন প্রমুখ। উক্ত প্রশিক্ষণে অনেক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করে। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, মাটির জৈব উপাদান যথাযথ মাত্রায় রাখতে ও মাটির উর্বরতা শক্তি বৃদ্ধিতে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে। তিনি কৃষকদের মাঝে এই সারটি আরও জনপ্রিয় করে তুলতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। এছাড়া তিনি আশা প্রকাশ করে বলেন যে, অদূর ভবিষ্যতে এই সারের ব্যাপকতা সর্বত্র ছড়িয়ে পড়বে যার সুফল ভোগ করবে দেশের আপামর জনগণ। তিনি উপস্থিত সকল প্রশিক্ষণার্থীদেরকে তাদের এই প্রশিক্ষণের অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগানোর আহবান জানান। পরবর্তীতে প্রত্যেক প্রশিক্ষণার্থীদের মাঝে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদনের উপকরণ বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম