ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ঈদ উপলক্ষে কাপ্তাইয়ে ৫৫৫০ জন পেলো বিনামূল্যে ভিজিএফ এর চাল


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৮-৪-২০২৩ দুপুর ১২:৫০
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ের ৫টি ইউনিয়নে ৫ হাজার ৫শত ৫০ জন পেলেন ভিজিএফ খাদ্যশস্য( চাল)। 
 
কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন জানান, কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে গত সোমবার হতে এই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতি জনকে বিনামূল্যে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। তৎমধ্যে ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে ১৪শত ৫০ জন, ২নং রাইখালী ইউনিয়নে ১৪শত জন, ৩নং চিৎমরম ইউনিয়নে ৫ শত ৫০, ৪নং কাপ্তাই ইউনিয়নে ১৫শত এবং ৫নং ওয়াগ্গা ইউনিয়নে ৬শত ৫০ জনকে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। 
 
এদিকে মঙ্গলবার (১৮ এপ্রিল)  সকাল সাড়ে ৯  টায় ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। এসময় উপজেলা পিআইও রুহুল আমিন, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন  মিলন, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত  সহ ইউপি সদস্য ও ইউপি সচিবরা  উপস্থিত ছিলেন।  
 
বিতরণ শেষে ইউএনও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কাপ্তাই উপজেলার ৫ হাজার ৫ শত ৫০ জনকে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে। এই চাল বিতরণ যাতে সুষ্ঠুভাবে বন্টন হয়, সেই জন্য উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রতিটি ইউনিয়ন পরিষদে মনিটরিং করা হচ্ছে। 

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

রাঙ্গামাটিতে সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু