ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে ৫ হাজার দুঃস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার


এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ photo এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ
প্রকাশিত: ১৮-৪-২০২৩ দুপুর ২:৫০

গোপালগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম গোপালগঞ্জ শহরের পাঁচ হাজার দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করেছেন। এছাড়া সদর উপজেলার প্রতিটি এতিমখানায়  ৫ বস্তা করে চাউল দিয়েছেন। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে এই সব সামগ্রী প্রদান করা হয়। ঈদ উপহার হিসেবে, অসহায় পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিছ ও নগদ অর্থ প্রদান করা হয়।

ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র কাজী লিয়াকত আলী, সাধারন সম্পাদক আবু সাঈদ সিদ্দিকি, সহ-সভাপতি ফারুখ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ খান, যুব ক্রীড়া সম্পাদক ইমরান হোসেন সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় বিভিন্ন নেতাকর্মীরা। 

সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম বলেন, গরিব মানুষ যাতে ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য দরিদ্রদের মধ্যে ঈদ উপহার হিসেবে থ্রি-পিছ, শাড়ি, লুঙ্গি, বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জের ৮বারের  এমপি জনপ্রিয় নেতা শেখ ফজলুল করিম সেলিম এর দিক নির্দেশনায় আমি দুঃস্থ অসহায় পরিবারের পাশে দাড়িয়েছি।মো: সাইফুল ইসলাম এর মতো সমাজের বিত্তবানদের অসহয় দুঃস্থ মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র কাজী লিয়াকত আলী। পরে বঙ্গবন্ধু  ও তার পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ