চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পরিতোষ চন্দ্র দে (৩৬) নামেবএক পিকআপ চালক নিহত হয়েছে। মঙ্গলবার(১৮ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাতিসা ইউনিয়নের আনন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পরিতোষ ফেনী পরশুরাম উপজেলার উত্তর তালবাড়ি এলাকার সুমঙ্গল চন্দ্র দে এর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা আনন্দপুর এলাকায় চট্টগ্রাম মুখী লেনে অজ্ঞাত গাড়ির পিছনে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১১-১১১২) ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় পিকআপ চালক পরিতোষ ঘটনাস্থলে মারা যায়। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সহযোগিতা পিকআপে আটকে থাকা চালক পরিতোষের মরাদেহটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন বলেন, 'সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরাদেহ উদ্ধার করে থানায় আনা হয়। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনা কবলিত পিকআপ জব্দ করে থানায় আনা হয়েছে।'
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied