দামুড়হুদা কাদিপুরে ভ্যান চালককে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা দামুড়হুদায় কিতাব আলী নামের এক ভ্যান চালককে উপর্যুপুরি কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে অজ্ঞাত দূর্বৃত্তরা উপজেলার কাদিপুর প্রাইমারী স্কুলের অদুরে ভূট্টার ক্ষেতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি কুপিয়ে তাকে হত্যা করে। নিহত ভ্যানচালক কিতাব আলী (৫০) দির্ঘ ৩০ বছর ধরে শশুর বাড়ি কাদিপুর স্কুলপাড়ায় বসবাস করতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরহতাল করেন। পরে লাশের ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য শাহজামাল জানান, নিহত কিতাব আলী পার্শবর্তী জীবননগর উপজেলার নারায়নপুর গ্রামের সন্তান। তার পিতার নাম আবুল হোসেন। ইউপি সদস্য আরও জানান, নিহত ব্যক্তি দিনের বেলায় ভ্যান চালাত, আর রাতে গোপনে গাঁজা বিক্রি করতো।
দামুড়হুদা মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, মাদক সংক্রান্ত বিষয় নিয়ে হত্যাকান্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত কিতাব আলীর নামে একাধিক মাদক মামলা রয়েছে। এঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied