ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ার মাটি ও মানুষের যারা ক্ষতি করছে তাদের প্রতিহত করুন-সিরাজ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৯-৪-২০২৩ দুপুর ৩:৩২

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও  পটিয়ার সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, পটিযার মাটি ও মানুষের যারা ক্ষতি করেছে তাদের প্রতিহত করার সময় এসেছে। পটিয়ায় লুটপাট, অনিয়ম, দুর্নীতি ও কৃষি জমির মাটি কাটা বন্ধ করতে হবে। প্রশাসনের আশ্রয় প্রশ্রয়ে রাতের অন্ধকারে কৃষি জমির উর্বর মাটি কেটে বিক্রি হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না।  উন্নয়নের নামে সরকারের অর্থ লুটপাট হচ্ছে এমন অভিযোগ সরকার দলের নেতা কর্মীদের মুখ থেকেই শোনা যাচ্ছে। বর্তমানে পটিয়ায় যে অশাসন চলছে তাতে গাছ, বাঁশ, মাটি কিছুই নিরাপদ নয়। পটিয়ার মানুষকে সচেতন হতে হবে। আমরা দেশ ও জাতির স্বার্থে রাজনীতি করছি, জাতীয় পার্টি চেয়ারম্যান বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি'র নেতৃত্বে। যারা আমাদের সাথে বন্ধুর মর্যাদায় বন্ধুত্ব করতে চাইবেন, আমরা তাদের সাথে বন্ধুত্ব করবো। কারো জিম্মি বা ক্রীতদাস হতে রাজনীতি করছি না। রাজনীতিতে বন্ধুত্ব করতে হলে সমানে সমানে বন্ধুত্ব করবো, চোখে চোখ রেখে বন্ধুত্ব করবো। রাজনীতিতে বন্ধুত্বের নামে কারো কাছে মাথা নত করবো না। জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে হবে। তাই জাতীয় পার্টি চেয়ারম্যান বিরোধী দলীয় উপনেতা পরিছন্ন রাজনীতিবিদ জিএম কাদের এমপির নেতৃত্বে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টির পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানান। তিনি সম্প্রতি পটিয়া দলীয় কার্য়লয়ে, উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির উদ্যাগে আয়োজিত  ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি'র বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ জেলা জাপা'র  যুগ্ম আহবায়ক ও পটিয়া পৌরসভার সভাপতি সাবেক কমিশনার আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে পৌর জাপা'র সাধারণ সম্পাদক মোস্তাক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জাপা'র যুগ্ম আহবায়ক ও পটিয়া উপজেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা  রফিক আহম্মদ, জাসদ কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আহমদ নুর, দক্ষিণ জেলা জাতীয় ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী, জেলা জাপা'র নেতা নুরুল ইসলাম, ডাক্তার খোরশেদ আলম, ফয়জুল কবির চৌধুরী টিটু, নাজিম উদ্দিন মজুমদার, দক্ষিণ জেলা কৃষক পার্টির সভাপতি  মাহবুবুর রহমান, জাহাঙ্গীর আলম মেম্বার, দক্ষিণ জেলা যুবসংহতির আহবায়ক দিদারুল ইসলাম, সদস্য সচিব রুপেশ সরকার, যুগ্ম আহবায়ক রাজিব চৌধুরী রাজু, মিলন মেম্বার, নুরুল ইসলাম গান্ধী, মো: হারুন, সাহাব মিয়া, মো: আজাদ, দিদারুল আলম, মো: সিরাজ, নুরুছফা সরকার, আবদুস সাত্তার, মো: ইউসুপ, মো: জাফর, মো: জালাল, তাপস বড়ুয়া সহ জেলা উপজেলা পৌরসভা জাতীয় পার্টি, সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।##

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার