রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপিঃ এডভোকেট কামরুল ইসলাম এমপি
সাভার উপজেলা তেঁতুলঝোড়া ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ৫ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি।
বুধবার ১৯ এপ্রিল দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন জয়নাবাড়ী ঈদগাহ মাঠ প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরনে,পোলাওয়ের চাল,তেল,চিনি,দুধ, সেমাই,আলু,পেঁয়াজ,খাদ্য,সামগ্ রী অসহায় ও দুস্থ মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর পরিবর্তে ঈদ উপহার বিতরন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট কামরুল ইসলাম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।
প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্যে বলেন, বিএনপি যখন দেখতে পাচ্ছে দেশের জনগণ আর তাদের সাথে নেই তখন তারা দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে তিনি আরো বলেন বিএনপি একটা অনির্বাচিত সরকার এদেশ প্রতিষ্ঠা করতে চায়, বিএনপি নির্বাচন মানে না, সংবিধান মানে না, আইন মানে না বিচারসহ কিছুই মানে না তারা, শেখ হাসিনাকে আবারো বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রেখে প্রধানমন্ত্রীর ও সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়া প্রার্থনা করেন।
উপহার বিতরনের সময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শাহ আলম, আলমাস, ফিরোজ কাজল ও অসংখ্য নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
Link Copied