রংপুরে প্রিয় ফুড এর ঈদ উপহার বিতরণ
আসছে ঈদ। ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে রংপুর দুটি শিক্ষা প্রতিষ্ঠানের গরিব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ভিআইপি শাহাদাৎ গ্রুপের প্রতিষ্ঠান প্রিয় ফুড লি.। ১৮ এপ্রিল রংপুর সদরের দর্শনায় মানবতার বন্ধনে এতিম খানা ও মাদ্রাসা এবং হারাগাছ থানার মদামুদনে মানবতার বন্ধনে এতিম খানা ও হেফাজতখানার প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীর হাতে এসব উপহার বিতরণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান দুটির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, রংপুর রেঞ্জ এর ডিআইজি মো: আব্দুল আলীম মাহমুদ বিপিএম। উপহার সামগ্রী বিতরণ করেন- তাজহাট থানার ওসি নাজমুল কাদের, হারাগাছ থানার ওসি রেজাউল করিম।
রংপুর রেঞ্জ এর ডিআইজি মো: আব্দুল আলীম মাহমুদ বলেন- মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়ে আমি পুলিশ প্রশাসনে যোগ দিয়েছি। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আমার কর্তব্যস্থলের সাধারণ মানুষের সেবা করার জন্য এবং বিভিন্ন কারণে এখনও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান দুটি পরিচালনার সাথে আমি যুক্ত হয়েছি। প্রতিষ্ঠান দুটিতে রংপুরের প্রায় চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। আজ এ শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার দেওয়া হয়েছে শোনে আমি আনন্দিত। আমরা আশা করছি রংপুরের সামর্থবানদের সহযোগিতায় রংপুরের দারিদ্র দূর হবে। অসহায় মানুষের মুখে হাসি ফুটবে। তাজহাট থানার ওসি নাজমুল কাদের বলেন- অসহায় মানুষের কাছে ঈদ উপহার তুলে দিতে পেরে আনন্দ অনুভব করছি। রংপুর বিভাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনাসহ সামাজিক কার্যক্রমে সহযোগিতায় সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। হারাগাছ থানার ওসি রেজাউল করিম বলেন- এবার অসহায় শিক্ষার্থীদের মাঝে যেভাবে ঈদ উপহার বিতরণ করা হয়েছে, আমরা আশা করব প্রতি বছর এভাবে ঈদ উপহার সামগ্রীসহ নানাভাবে অসহায় মানুষের সেবা করতে পারব। অনুষ্ঠানে প্রত্যেকেই ঈদ উপহার সামগ্রী বিতরণ করার জন্য প্রিয় ফুড এবং প্রিয় ফুড এর স্বত্বাধিকারী এস এম তামজীদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রিয় ফুড এর স্বত্ত্বাধিকারী এস এম তামজিদ বলেন- রংপুরের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে ঈদ উপহার তুলে দিতে পেরে আমরা আনন্দিত।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা