ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ঢাকা আরিচা মহাসড়কে দুই বাসের সংঘর্সে আহত ১৫


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২০-৪-২০২৩ দুপুর ২:১৭
মানিকগঞ্জের ঘিওরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। 
 
 আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধুলন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর বাস দুটি ধুমড়ে মুচড়ে যাওয়ায় রাস্তার উভয় পাশে দুই কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এসময় সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
 
পুলিশ, বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঢাকার গাবতলী থেকে যাত্রী নিয়ে রাজধানী পরিবহনের একটি বাস ফরিদপুরের আলফাডাঙ্গায় যাচ্ছিল। সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধুলন্ডি এলাকায় এসে বাসটি উল্টো পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আমেরিকান পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় বাসের কমপক্ষে ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে মহাসড়কের দায়িত্বরত পুলিশ সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করেন স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।
 
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুজন সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনায় বাস দুটি ধুমড়ে মোচড়ে যাওয়ায় প্রায় আধ ঘন্টা মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে বাস দুটি সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। তিনি আরো জানান, পাটুরিয়াগামী রাজধানী পরিবহনের বাসটি সড়ক বিভাজকের ডান পাশ দিয়ে যাওয়ার কারনে এ দুর্ঘটনা ঘটে। 
দু্র্ঘটনার পর বাস দুটির চালক ও সহকারিরা পালিয়ে যায়।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা