ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে তীব্র তাপমাত্রায় অতিষ্ঠ জনজীবন,পুড়ে যাচ্ছে বোরো ধান


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২০-৪-২০২৩ দুপুর ২:৩৪
রাজশাহীর তানোরে সূর্যের তীব্র তাপমাত্রায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। অন্যদিকে আলুর জমিতে রোপণ করা ধানের জমি ফেটে চৌচির হয়ে পুড়ে যাচ্ছে ধান। পাশাপাশি গাছ থেকে ঝরে যাচ্ছে আম ও লিচুর গুটি। সপ্তাহ ধরে দিনের শুরুতে সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে প্রতিদিন। দেখা নেই বৃষ্টির। এতে করে একটু বৃষ্টির পানির জন্য চাতক পাখির মতো আকাশ পানে চেয়ে আছে হাজারো মানুষ।মঙ্গলবার ও বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ থেকে জেলা ও উপজেলা জুড়ে তাপমাত্রা বাড়তেই আছে। বৃষ্টিরও দেখা নেই কোথাও। মাথার উপরে দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। কয়েক দিন থেকে থার্মোমিটারে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪৩থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছিল। তবে গত সোমবার ও মঙ্গলবার  সর্বোচ্চ তাপমাত্রা পুরো ৪৩ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দাঁড়ায়।
 
আরো জানায়, দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠা নামা করলে তাকে মৃদু তাপদাহ বলা হয়। তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি ওপরে উঠলে বলা হয় মাঝারি তাপদাহ। এছাড়া ৪২ ডিগ্রি বা তার ওপরে উঠলেই তীব্র তাপদাহ হিসেবে বিবেচনা করা হয়।
 
তাই এখন মাঝারিতে তাপদাহ চলছে। বৃষ্টি না হলে এটি এরচেয়েও বিশাল রূপ নিতে পারে। তাপদাহ বাড়ার সাথে সাথে বাতাসের আদ্রতা বেড়েছে আগুনের গোলার মতো। এতে শরীরে ঘামের পরিমাণ ব্যাপক তাকে বাড়ছে। অন্যদিকে এমন তাপদাহ অব্যাহত থাকলে রাজশাহীতে বোরো ধানের জমি ফেটে পুড়ে যাবে ধান ও আম লিচুর গুটি ঝরে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ সময় বৃষ্টি না হলে অতিরিক্ত তাপদাহে আম লিচুর গুটি নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে করে বোরো ধান চাষি ও আম লিচু চাষিসহ রাজশাহীর সব মানুষই এখন বৃষ্টির জন্য প্রার্থনা করছেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত